Tuesday, July 7, 2020

২০১৬ সালে আমার দেয়া সহজ শিব পূজা পদ্ধতি

শিবপূজার সাধারণ পদ্ধতি এখানে বর্ণিত হল। এই পদ্ধতি অনুসারে প্রতিদিন বা প্রতি সোমবার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বা বাণেশ্বর শিবলিঙ্গে শিবের পূজা করতে পারেন। যাঁরা ‘সোমবার ব্রত’ করেন, তাঁরাও এই পদ্ধতি অনুসারে শিবপূজা করে ব্রতকথা পাঠ করতে পারেন। মনে রাখবেন, সাধারণ শিবলিঙ্গ ও বাণেশ্বর শিবলিঙ্গে পূজার মন্ত্র আলাদা। যাঁদের বাড়িতে বাণেশ্বর আছেন, তাঁরাই বাণেশ্বর মন্ত্রে শিবের পূজা করবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণ শিবপূজার মন্ত্রেই পূজা করবেন। শিবরাত্রির দিন বিশেষভাবে পূজা করার নিয়ম আছে। সেই পদ্ধতি পরে দেওয়া হবে।
সকালে সূর্যোদয়ের তিন ঘণ্টার মধ্যে পূজা সেরে নেওয়াই উচিত। একান্ত অসমর্থ হলে খেয়াল রাখতে হবে যেন বেলা বারোটার মধ্যেই পূজা সেরে ফেলা যায়। তারপর সকালের পূজা করা উচিত নয়। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যেরা কিছু না খেয়েই পূজা করবেন। সকালে স্নান ও আহ্নিক উপাসনা সেরে শিবপূজায় বসবেন। প্রথমে পূজার সামগ্রীগুলি একত্রিত করে গুছিয়ে নিন। প্রতিদিন শিবপূজা করলে অনেক সময় ফুল-বেলপাতা ইত্যাদি সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে ওই সব উপাচারের নাম ও মন্ত্র উচ্চারণ করে সামান্যার্ঘ্য (জলশুদ্ধি) জল দিয়ে পূজা করলেই চলে। ধূপ ও প্রদীপ জ্বেলে নিন। শিব, শ্রীগুরু ও ইষ্টদেবতাকে প্রণাম করে তিন জনকে অভিন্ন চিন্তা করতে করতে যথাশক্তি দীক্ষামন্ত্র জপ করবেন। তারপর করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন—
ওঁ  সর্বমঙ্গলমাঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্।
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ।।

আচমন

ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে মাষকলাই ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ‘ওঁ বিষ্ণু’ মন্ত্রটি পাঠ করে পান করুন। এইভাবে মোট তিন বার জলপান করে আচমন করার পর হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন—

ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ

দিবীব চক্ষুরাততম্।

ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।

যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।

আচমন ২ প্রকার তান্ত্রিক (শাক্ত) এবং বৈষ্ণব নিম্নে শাক্ত পদ্ধতি দেয়া হল:



প্রতি আচমন শেষে বিষ্ণু স্মরণ করতে হয়। নিম্নে অব্রাহ্মণদের বিষ্ণু স্মরণ দেয়া হল। বলা বাহুল্য এই আচমন শাক্ত এবংবৈষ্ণব আলাদা হলেও

ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ

দিবীব চক্ষুরাততম্।

ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।

যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।। এই মন্ত্র আচমন শেষে বিষ্ণু স্মরণ অবশ্যই করতে হবে। অনেকেই বলবেন ২ বার এক মন্ত্র কেন পড়বো। কারণ প্রথমবার আপনি আচমন করেছেন এরপর আপনি বিষ্ণুকে স্মরণ করেছেন। ২ ক্ষেত্রে মন্ত্র এক হলেও কার্য ভিন্ন ভিন্ন।




জলশুদ্ধি

তাম্রপাত্রে বা কোশায় গঙ্গাজল বা পরিষ্কার জল নিয়ে মধ্যমা দ্বারা সেই জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন—

ওঁ  গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি।

নর্মদে সিন্ধু-কাবেরি জলেঽস্মিন সন্নিধিং কুরু।

সূর্যমণ্ডল থেকে সকল তীর্থ সেই পার্শ্বস্থ জলে এসে উপস্থিত হয়েছেন এই চিন্তা করতে করতে সেই জলে একটি ফুল দিয়ে তীর্থপূজা করুন। তীর্থপূজার মন্ত্রটি হল—

ওঁ  এতে গন্ধপুষ্পে তীর্থেভ্যো নমঃ।

এরপর এই জল সামান্য কুশীতে নিয়ে পূজাদ্রব্যের উপর ও নিজের মাথায় ছিটিয়ে দিন।

আসনশুদ্ধি

যে আসনে বসেছেন, সেই আসনটিতে একটি ফুল দিয়ে হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন—

ওঁ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুনা ধৃতা।

ত্বঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্।।

পুষ্পশুদ্ধি

পুষ্প স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন—

ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে। পুষ্পাচয়াবকীর্ণে চ হুঁ ফট্ স্বাহা।

ভূতশুদ্ধি

হাত জোড় করে মনে মনে এই চারটি মন্ত্র পাঠ করুন—

ওঁ ভূতশৃঙ্গাটাচ্ছিরঃ সুষুম্নাপথেন জীবশিবং

পরমশিবপদে যোজয়ামি স্বাহা ।। ১ ।।

ওঁ যং লিঙ্গশরীরং শোষয় শোষয় স্বাহা ।। ২ ।।

ওঁ রং সংকোচশরীরং দহ দহ স্বাহা ।। ৩ ।।

ওঁ পরমশিব সুষুম্নাপথেন মূলশৃঙ্গাটমুল্লসোল্লস

জ্বল জ্বল প্রজ্জ্বল প্রজ্জ্বল সোঽহং হংসঃ স্বাহা ।। ৪ ।।

প্রাণায়ম

‘ওঁ’ বা গুরুপ্রদত্ত বীজমন্ত্রে (বাণেশ্বর শিবের ক্ষেত্রে ‘ঐঁ’ মন্ত্রে) চার বার ৪/১৬/৮ ক্রমে পূরক, কুম্ভক ও রেচক করে প্রাণায়ম করুন।

শ্রীগুর্বাদিপূজা

এরপর একটি একটি করে গন্ধপুষ্পদ্বারা শ্রীগুরু ও অন্যান্য দেবতাদের পূজা করুন। মন্ত্রগুলি হল—

ঐঁ এতে গন্ধপুষ্পে শ্রীগুরবে নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে গণেশাদিপঞ্চদেবতাভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে আদিত্যাদিনবগ্রহেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদিদশদিকপালেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে কাল্যাদিদশমহাবিদ্যাভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে মৎস্যাদিদশাবতারেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে মৎস্যাদিদশাবতারেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বাভ্যো দেবীভ্যো নমঃ।

ধ্যান

এরপর একটি ফুল নিয়ে (সম্ভব হলে কূর্মমুদ্রায় ফুলটি নেবেন) শিবের ধ্যান করবেন। শিবের সাধারণ ধ্যানমন্ত্র ও বাণেশ্বর ধ্যানমন্ত্র দুটি নিচে দেওয়া হল—

(সাধারণ ধ্যানমন্ত্র)—

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।

পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।

(বাণেশ্বর শিবের ধ্যান)—

ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।

কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্।।

শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।

এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্।।

স্নান

এরপর শিবকে স্নান করাবেন। গঙ্গাজলে শুদ্ধজলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে শিবকে স্নান করাবেন এই মন্ত্রে শিবকে স্নান করাবেন—

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

ওঁ  তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি

তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।

বিঃ দ্রঃ সাধারণ শিবলিঙ্গ ও বাণেশ্বর—উভয়ক্ষেত্রেই স্নান মন্ত্র এক।

প্রধান পূজা

স্নানের পর আরেকবার আগের ধ্যানমন্ত্রটি পাঠ করে শিবের ধ্যান করবেন। তারপর মনে মনে উপচারগুলি শিবকে উৎসর্গ করে মানসপূজা করবেন। মানসপূজার পর একে একে উপচারগুলি বাহ্যিকভাবে শিবকে সমর্পণ করবেন।

(সাধারণ শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র)—

ওঁ নমো শিবায় এতৎ পাদ্যং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)

ওঁ নমো শিবায় এষঃ অর্ঘ্যঃ শিবায় নমঃ। (আতপচাল ও দূর্বা একটি সচন্দন বেলপাতায় করে ফুল সহ দিন)

ওঁ নমো শিবায় ইদমাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)

ওঁ নমো শিবায় ইদং স্নানীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)

ওঁ নমো শিবায় এষ গন্ধঃ শিবায় নমঃ। (চন্দনের ফোঁটা দিন)

ওঁ নমো শিবায় ইদং সচন্দনপুষ্পং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো ফুল দিন)

ওঁ নমো শিবায় ইদং সচন্দনবিল্বপত্রং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো বেলপাতা দিন)

ওঁ নমো শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ। (ধূপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার বাঁদিকে, অর্থাৎ নিজের ডানদিকে রাখুন)

ওঁ নমো শিবায় এষ দীপঃ শিবায় নমঃ। (প্রদীপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার ডানদিকে, অর্থাৎ নিজের বাঁদিকে রাখুন)

ওঁ নমো শিবায় ইদং সোপকরণনৈবেদ্যং শিবায় নিবেদয়ামি।

(নৈবেদ্যের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)

ওঁ নমো শিবায় ইদং পানার্থোদকং শিবায় নমঃ।

(পানীয় জলের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)

ওঁ নমো শিবায় ইদং পুনরাচমনীয়ং শিবায় নমঃ।

(সামান্যার্ঘ্য জল একটু দিন)

ওঁ নমো শিবায় ইদং তাম্বুলং শিবায় নমঃ। (একটি পান দিন, অভাবে সামান্যার্ঘ্য জল একটু দিন।)

ওঁ নমো শিবায় ইদং মাল্যং শিবায় নমঃ। (মালা থাকলে মালাটি পরিয়ে দিন)

(বাণেশ্বর শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র)—

বিঃ দ্রঃ উপচার দেওয়ার নিয়ম সাধারণ শিবলিঙ্গে পূজার অনুরূপ।

ঐঁ এতৎ পাদ্যং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষঃ অর্ঘ্যঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদমাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং স্নানীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষ গন্ধঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং সচন্দনপুষ্পং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষ ধূপঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষ দীপঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং সোপকরণনৈবেদ্যং বাণেশ্বরশিবায় নিবেদয়ামি।

ঐঁ ইদং পানার্থোদকং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং পুনরাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং তাম্বুলং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং মাল্যং বাণেশ্বরশিবায় নমঃ।

পুষ্পাঞ্জলি

সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন—

(সাধারণ পুষ্পাঞ্জলি)—

ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।

(বাণেশ্বর শিবের পুষ্পাঞ্জলি)—

ঐঁ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি বাণেশ্বরশিবায় নমঃ।

গৌরীপূজা

এইভাবে শিবপূজা শেষ করে শিবলিঙ্গের গৌরীপীঠ বা পিনেটে একটি ফুল দিয়ে এই মন্ত্রে গৌরীর পূজা করুন—

ওঁ হ্রীঁ এতে গন্ধপুষ্পে গৌর্যৈ নমঃ।

অষ্টমূর্তি পূজা

বাণেশ্বর শিবে অষ্টমূর্তির পূজা করতে হয় না। কিন্তু অন্যান্য শিবলিঙ্গের ক্ষেত্রে করতে হয়। একটি ফুল দিয়ে এই মন্ত্রে অষ্টমূর্তির পূজা করুন—

ওঁ  এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তিভ্যো নমঃ।

জপ ও জপসমর্পণ

এরপর ‘ওঁ নমঃ শিবায়’ বা দীক্ষামন্ত্র ১০৮ বার জপ করে এই মন্ত্রে এক গণ্ডুষ জল শিবের নিচের দিকের ডান হাতের উদ্দেশ্যে প্রদান করুন—

ওঁ গুহ্যাতিগুহ্যগোপ্তা ত্বং গৃহাণাস্মৎকৃতং জপম্।

সিদ্ধির্ভবতু মে দেব ত্বৎপ্রসাদান্মহেশ্বর।।

প্রণাম

এইবার এই মন্ত্রটি পড়ে সাষ্টাঙ্গে শিবকে প্রণাম করে পূজা সমাপ্ত করুন—

(সাধারণ শিবলিঙ্গের ক্ষেত্রে)—

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।

নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম্।।

(বাণেশ্বর শিবের ক্ষেত্রে)—

ওঁ বাণেশ্বরং নরকার্ণবতারণায়

জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।

কর্পূরকুন্দধবলেন্দুজটাধরায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।

 

সবশেষে

মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরো যত পুজিতং ময়া দেব,পরিপুর্ন্নং তদস্তুমে আবাহনং ন জনামি,নৈব জনামি পুজনম বিসর্জনং ন জনামি,ক্ষমশ্বো মহেশ্বরো

বিঃ দ্রঃ এটি সাধারণ নিয়ম। দীক্ষাগুরু বিশেষ নিয়ম কিছু বলে দিলে, সেই মতো পূজা করবেন। নতুবা এই নিয়মেই পূজা করা যেতে পারে।

—ইতি শিবপূজাপদ্ধতি সমাপ্ত—


Monday, July 6, 2020

দ্বাদশ রাশি বুঝে পৃথক মেনু

স্বাস্থ্যই সম্পদ। কথাটি বহু ব্যবহৃত হলেও এর গুরুত্ব চিরকালীন। আর ভালো স্বাস্থ্যের জন্য প্রধান প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। রাশি অনুযায়ী আপনার শরীরে খাদ্য ও পুষ্টির প্রয়োজনে তারতম্য ঘটে। তাই পরের বার ডিনার টেবিল সাজানোর আগে জেনে নিন আপনার রাশির জন্য উপযুক্ত খাবার।

★ মেষ - মেষ রাশির জাতকদের প্রধান উপাদান আগুন। তাই এদের বেশি ঝাল ও মশলাদাখাবর এড়িয়ে যাওয়া উচিত। না হলে অম্বল ও পেটের গোলমাল হতে পারে। শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার মেষ রাশির উপযুক্ত। মেষের জাতকদের উপযুক্ত খাবার - ব্রাউন রাইস, কলা, ফলের রস, জলপাই, টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা, শসা, পালং শাক, ব্রকোলি, বিনস, কুমড়ো, আদা, সর্ষে এড়িয়ে যান - মশলাদার খাবার, নুন ও অ্যালকোহল।

★ বৃষ - পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষের জাতকদের প্রধান উপদান পৃথিবী। সেইজন্য তাঁদের এমন খাবার খাওয়া উচিত, যাতে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে। তাঁদের খাবারে নুন একটু বেশি দিলেও ভালো। সঙ্গে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাও জরুরি।বৃষের জাতকদের উপযোগী খাবার - বিট, ফুলকপি, শসা, পালং শাক, পেঁয়াজ, কুমড়ো, বাদাম, বিনস। দূরে রাখুন - খুব বেশি মশালাদার খাবার ও বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এমন যে কোনও খাবার।

★ মিথুন - মিথুন রাশির জাতকদের প্রধান উপাদান বাতাস। তাঁদের এমন খাবার খাওয়া উচিত যা তাঁদের স্নায়ুতন্ত্র ও ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করবে। এরা অনেকেই কোলা ও কফি পছন্দ করেন। কিন্তু এই দুটো মিথুনের জাতকদের জন্য খুবই ক্ষতিকর। 
মিথুনের জন্য উপযোগী খাবার - কমলালেবু, আঙুর, আঙুরের রস, আপেল, লেটুস পাতা, ফুলকপি, পালং শাক, গাজর, বিনস, টমেটো, ইয়োগার্ট, আমন্ড, আদা, রসুন। দূরে রাখুন - কফি, আলু বা অন্য যে কোনও শিকড় জাতীয় সবজি, চিনি।

★ কর্কট - এই রাশির জাতকদের হজমপ্রক্রিয়া সহজে খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এদের তাই এমন খাবার খাওয়া উচিত যাতে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। এর ফলে দুটো খাবারের মাঝখানে সময়ের ব্যবধান রাখা সম্ভব। এরা অ্যালকোহল ও মিষ্টি জাতীয় দ্রব্য খেতে খুবই ভালোবাসে। কিন্তু কর্কটের জাতকদের সহজে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তাই অ্যালকোহল ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভালো।
কর্কটের জন্য উপযোগী খাবার - গম, দানাশস্য, ভাত, ওটমিল, ফল, সেদ্ধ সবজি, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, শসা, ইয়োগার্ট, বিনস। দূরে রাখুন - তেলতেলে খাবার, অতিরিক্ত লবণাক্ত খাবার, মিষ্টি জাতীয় দ্রব্য।

★ সিংহ - সিংহ রাশির জাতকদের প্রধান উপাদান আগুন। এরা সাধারণত খুবই কর্মব্যস্ত জীবন যাপন করেন। তাই সিংহ রাশির জাতকদের খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকা জরুরি। ছাগলের দুধ নিয়মিত পান করলে এরা কাজে নতুন শক্তি ও উদ্যম পাবে। এছাড়া হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্র সুস্থ থাকে, এমন খাবার সিংহ রাশির জন্য উপযোগী। 
সিংহ রাশির উপযোগী খাবার - গোটা শস্য, ভাত, লেবু জাতীয় ফল, আপেল, আলু, গাজরের মতো শিকড় জাতীয় সবজি, পালং শাক, ব্রকোলি, উচ্ছে, করলার মতো তেতো সবজি, বাদাম,আমন্ড।দূরে রাখুন - মশালাদার খাবার ও ডেয়ারি দ্রব্য।

★ কন্যা - কন্যা রাশির জাতকদের স্নায়ুতন্ত্র ও তলপেটে নানা ধরনের সমস্যার আশঙ্কা থাকে। সেই কারণে এদের দুধ, আইসক্রিমের মতো ডেয়ারিজাত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। ফাইবার জাতীয় ও অমেগা ফ্যাট বেশি পরিমাণ রয়েছে এমমন খাবার কন্যা রাশির জাতকদের জন্য উপকারী। এদের মস্কিষ্ক সদাসর্বদা ক্রিয়াশীল হয়। তাই ওমেগা ফ্যাট এদের মস্তিষ্কের স্বাস্থ্যও উন্নত করবে।
কন্যা রাশির জন্য উপযোগী খাবার - গোটাশস্য ও দানাশস্য, ওটমিল, ফল, স্যালাড, ফলের রস, পাতওয়ালা সবজি, স্যুপ, চা, আমন্ড। দূরে রাখুন - বেশি মশলাদার, হাই ক্যালোরিযুক্ত খাবার, চকোলেট।

★ তুলা - তুলা রাশির জাতকদের প্রধান উপাদান বাতাস। সাধারণত তুলা রাশির জাতকদের স্নায়ুতন্ত্র দুর্বল হয় এবং মেজাজের ওঠানামা ঘনঘন হয়। এদের অ্যালকোহল ও কফি থেকে দূরে থাকা ভালো। রক্তচাপ যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে নজর রাখা ভালো। খুব বেশি পরিমাণ সবুজ শাকসবজি খাওয়া তুলা রাশির জাতকদের জন্য উপকারী।
তুলার জাতকদের উপযোগী খাবার - গোটা শস্য, ওটমিল, আপেল, আঙুর, স্ট্রবেরি, ভাপানো সবজি, পালং শাক, টমেটো, মটরসুটি, গাজর, ভুট্টা, বাদাম, আমন্ড। দূরে রাখুন - অ্যালকোহল, নরম পানীয়, মিষ্টি খাবার।

★ বৃশ্চিক - বৃশ্চিক রাশির জাতকদের প্রধান উপাদান জল। এদের অ্যালকোহল থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। দিনে অন্তত আট গ্লাস জল খাওয়া দরকার। এরা ঝিনুক, শামুক ইত্যাদি খেতে ভালোবাসেন। বেশি করে ব্ল্যাক চেরি খেলে বৃশ্চিক রাশির জাতকদের মেজাজের ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
বৃশ্চিক রাশির উপযোগী খাবার - কলা, ব্ল্যাক চেরি, নারকোল, ভাপানো সবজি, স্যালাড, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, শসা, বিট, বিনস, আমল্ড। দূরে রাখুন - তেলতেলে খাবার, অতিরিক্ত ভাজাভুজি, মিষ্টি জাতীয় খাবার।

★ ধনু - ধনু রাশির জাতকদের লিভারের সমস্যা একটি সাধারণ বিষয়। তাই তাঁদের এমন খাবার খাওয়া দরকার যা লিভারকে সুস্থ রাখে। পরিমিত খাদ্য গ্রহণ এদের জন্য খুবই জরুরী। এরা সস, চকোলেট ও মিষ্টি খেতে ভালোবাসে। কিন্তু সে সব খাবার এদের জন্য এড়িয়ে যাওয়াই ভালো। প্রোটিনের পরিমাণ বেশি এমন খাবার এদের জন্য উপকারী।
ধনু রাশির উপযোগী খাবার - গোটাশস্য, আপেল, কমলালেবু, স্ট্রবেরি, আলু, রাঙাআলু, গাজরের মতো শিকড় জাতীয় সবজি। এড়িয়ে চলুন - মশলাদার খাবার, মিষ্টি, অ্যালকোহল।

★ মকর - মকর রাশির উপাদান মাটি। এদের হাড় ও দাঁত শক্তিশালী রাখে এমন খাবার খাওয়া ভালো। তাই ক্যালসিয়াম জাতীয় খাবার এদের জন্য প্রয়োজনীয়। এছাড়া লেবু, পালং শাক, ভুট্টা, ব্রাউন রাইস খাওয়া এদের জন্য ভালো। 
মকর রাশির জন্য উপযোগী খাবার - ফল, স্যালাড, লেবু, বাঁধাকপি, ভুট্টা, আলু, স্যুপ, চা। দূরে রাখুন - হাই ক্যালোরি মশলাদার খাবার, চকোলেট।

★ কুম্ভ - বাতাস হল কুম্ভ রাশির জাতকদের প্রধান উপাদান। এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বাতাস। কুম্ভ রাশির জাতকেরা কোলা ও কেক খেতে ভালোবাসে। কিন্তু এই সব খাবার কুম্ভ রাশির জন্য অত্যন্ত ক্ষতিকর। সামুদ্রিক মাছ বেশি পরিমাণে খেয়ে এদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরী।
কুম্ভ রাশির উপযোগী খাবার - আপেল, কমলালেবু, ভাপানো সবজি, বাঁধাকপি, ভুট্টা, গাজর, টমেটো, ব্রকোলি, সোয়া ইয়োগার্ট, বাদাম, আদা, রসুন। দূরে রাখুন - কফি, মিষ্টি, কোলা।

★ মীন - মীন রাশির জাতকদের প্রধান উপাদান হল জল। সেই জন্য এদের এমন খাবার খাওয়া উচিত যা তাঁদের রক্ত, লিভার ও মস্তিষ্কের ক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই রাশির প্রধান গ্রহ হল নেপচুন। এদের মধ্যে সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা দেখা যায়। লোহার ভাগ রয়েছে এমন খাবার এদের খাওয়া ভালো।
মীন রাশির জাতকদের উপযোগী খাবার - গোটা শস্য, ভাত, আপেল, আঙুর, কমলালেবু, পাতিলেবু, পালং শাক, পেঁয়াজ। দূরে রাখুন - কফি, তেলে ভাজা খাবার, নুন, চিনি।

মুদ্রা ও এর উপকারীতা

প্রাণায়ামে অঙুলি সংস্থাপন একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। এই অঙুলির দ্বারা পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের শরীরের পাঁচটি আঙুল পাঁচটি প্রতীক হিসেবে চিহ্নিত হয়। যথা-

১.বৃদ্ধ আঙুল- সূর্য বা আগুনের প্রতীক।
২.তর্জনী- বাতাস বা বায়ুর প্রতীক।
৩.মধ্যমা- মহাকাশের প্রতীক।
৪.অনামিকা- পৃথিবীর প্রতীক।
৫.কনিষ্ঠা- জলের প্রতীক।

দশটি মুদ্রা ও এগুলোর উপকারিতা নিম্ন উপস্থাপন করা হল-

১.ধ্যান মুদ্রাঃ- প্রাণায়ামের সময় শুধু তর্জনীর দ্বারা বৃদ্ধ আঙুল স্পর্শ করলে তা হয় ধ্যান মুদ্রা। এই সময় অন্য আঙুল গুলো সোজা থাকবে।
উপকারিতাঃ এই অভ্যাস সকাল সন্ধ্যায় অন্তত ১৫ বার করা উত্তম। এই মুদ্রার সাহায্যে একাগ্রতা ও স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। দুশ্চিন্তা দূর হয় ও অনিদ্রা জনিত ক্লান্তি নাশ হয়।

২.বায়ু মুদ্রাঃ- এই মুদ্রায় তর্জনীকে বুড়ো আঙুলের গোড়ায় বা মূলে মাউন্ট অফ ভেনাসের উপর চেপে ধরে রাখতে হবে এবং চাপ দিতে হবে। বাকি আঙুল সোজা থাকবে। অন্তত ১০-১৫ মিনিট করা উত্তম।
উপকারিতাঃ বাত রোগ, হাঁটুর যন্ত্রণা, সাইটিকা এবং গ্যাস জাতীয় রোগ দূর হয়। ঘাড় ও মেরুদন্ডের যন্ত্রণাতেও এই মুদ্রা বিশেষ ভাবে ফল দেয়।

৩.আকাশ মুদ্রাঃ- মধ্যমা আঙুলকে বুড়ো আঙুলের মূলে লাগিয়ে চেপে রাখতে হবে, বাকি আঙুল সোজা থাকবে। অন্তত ১০-১৫ মিনিট অভ্যাস করুন।
উপকারিতাঃ মাথা ঘোরা, কানের রোগ, থাইরয়েড ও গলার রোগ দূর হয়। হৃদয়ের রোগ ঠিক হয়, মাড়ি মজবুত হয়।

৪.পৃথিবী মুদ্রাঃ- এই মুদ্রায় অনামিকা দিয়ে বৃদ্ধ আঙুলকে চাপ দিতে হবে। বাকি আঙুল সোজা থাকবে, অন্তত ৩০ সেকেন্ড ধরে ১৫ বার করলে ভালো।
উপকারিতাঃ শরীরের ওজন স্বল্পতা ও মুটিয়ে যাওয়া রোগ দূর হয়, শারীরিক দূর্বলতা দূর হয়। দেহ ও মনের সজীবতা বৃদ্ধি পায়। মানসিক শান্তি বজায় থাকে, সাত্ত্বিক গুণগুলোর বিকাশ ঘটে, স্ফূর্তি ও তেজস্বীতা বৃদ্ধি পায়।





৫.প্রাণ মুদ্রাঃ- এই মুদ্রায় কনিষ্ঠা ও অনামিকা আঙুলকে বৃদ্ধ আঙুল এর অগ্রভাগে একসাথে মিলাতে হবে। বাকি আঙুল সোজা থাকবে। অন্তত ৩০ সেকেন্ড করে ১৫-২০ বার করলে ভালো হয়।
উপকারিতাঃ এতে প্রাণের সুপ্ত শক্তির বিকাশ ঘটে, শরীর ও মনে স্ফূর্তি বিরাজ করে, চোখের জ্যোতি বাড়তে সাহায্য করে। দীর্ঘ সময় এই মুদ্রা অভ্যাস করলে উপবাস করলেও ক্ষুধা তৃষ্ণা থাকে না।

৬.অপান মুদ্রাঃ- এই মুদ্রা বৃদ্ধ, মধ্যমা ও অনামিকা আঙুল এর অগ্রভাগকে এক জায়গায় এনে পরস্পরকে স্পর্শ করতে হবে, বাকি আঙুল সোজা থাকবে।
উপকারিতাঃ পেট ও হৃদপিন্ডের রোগের জন্য বিশেষ উপকারী, শরীরের বিজাতীয় তত্ত্ব বাহিরে বের করে দেয়। নিয়মিত অভ্যাসে কোষ্ঠকাঠিন্য, অর্শ, ডায়বেটিস, বুয়ু বিকার, কিডনির দোষ, দন্তবিকার, মূত্র দোষে ভালো ফল পাওয়া যায়।

৭.অপান বায়ু মুদ্রাঃ- একমাত্র কনিষ্ঠা আঙ্গুলটি সোজা রেখে বাকি আঙুল বৃদ্ধা আঙুল এর অগ্রভাগে এক সাথে মিলিয়ে স্পর্শ করতে হবে।
উপকারিতাঃ উচ্চ রক্ত চাপ, হাঁপানি, মাথা ব্যাথা এর ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। দুর্বল হৃদয়ের ব্যক্তির জন্য খুবই উপকারী, পেটের গ্যাস নির্গমনে বিশেষ উপকারী।

৮.অগ্নি মুদ্রাঃ- এই মুদ্রায় অনামিকাকে মুড়ে তার বাহিরের দিকের দ্বিতীয় ভাজে বৃদ্ধ আঙুল দিয়ে চাপ দিন। অভ্যাসটি ৩০ সেকেন্ড ধরে ১৫-২০ বার করা ভালো।
উপকারিতাঃ এই মুদ্রায় অভ্যাস হলে হজম শক্তি বাড়ে। দেহে তাহ সৃষ্টি হয়, চর্বি কমে, টেনশন কমে,শক্তির বিকাশ ঘটে, রক্তের কোলেস্টেরল কমে বলে কথিত হয়।




৯.বরুন মুদ্রাঃ- কনিষ্ঠ ও বৃদ্ধ আঙুল এর অগ্রভাগ স্পর্শ করে রাখতে হবে ও বাকি আঙুল সোজা থাকবে। ৩০ সেকেন্ড ধরে ১৫-২০ বার করুন।
উপকারিতাঃ জীবনী শক্তি বৃদ্ধি পায়, শরীরের রুক্ষতা কমে, মনকে সজীব করে ও চোখের দৃষ্টি বাড়ায়।

১০.শিব মুদ্রাঃ- দুই হাতের তালু জুড়ে নিয়ে আঙুল গুলোকে পরস্পরের খাঁজে ঢুকিয়ে দিতে হবে। এবার বা হাতের বুড়ো আঙুল সোজা করে রেখে ডান হাতের তর্জনী ও বুড়ু আঙুল দিয়ে জড়িয়ে নিন। ১৫-২০ বার করুন। এটি করলে জল, ফল, ঘী, ও দুধ বেশী করে সেবন করা উচিৎ।
উপকারিতাঃ ফুসফুসের শক্তি বৃদ্ধি করে, দেহে তাপ সৃষ্টি করে। সর্দি ও শ্লেষ্মা হ্রাস করে, দেহের চর্বি কমায়। এই মুদ্রা বেশি করা উচিৎ নয়।




Saturday, July 4, 2020

আমেরিকা কার কাছ থেকে কিভাবে স্বাধীনতা অর্জন করে?

কলোম্বাসের আমেরিকা আবিস্কারের (১৪৯২) পর, একদল ইংরেজ উত্তর আমেরিকায় নতুন ভূখন্ডে গিয়ে বসতি স্থাপন করে। এর পিছনে অনেক কারণ ছিল, যেমন, নতুন ভূখন্ডে বিপুল পরিমাণে সম্ভাব্য কাঁচামাল ও খনিজের আকর্ষন, পছন্দসই পরিবেশ এবং আভ্যন্তরীন সামাজিক অস্থিরতা। এই ভূখন্ডে ইউরোপীয় পরিযায়ীরা তেরোটি কলোনি তৈরি করে, যদিও বেশিরভাগেরাই জাতিতে ইংরেজ ছিল কিন্তু ইউরোপের অন্যান্য প্রান্ত থেকেও বহু মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে। ইংল্যান্ডের সরকার এই কলোনির গুলোর শাসনব্যবসস্থা পরিচালনার জন্য একজন করে গভর্নর নিযুক্ত করে। একটি নির্দিষ্ট কলোনির মুরুব্বিদের নিয়ে একটি কাউন্সিল গঠিত হত, এরা শাসনব্যবস্থা পরিচালনার জন্য গভর্নরকে সাহায্য করত। এইভাবে একটি আধা স্বয়ংনিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি হয়, যদিও কলোনির পাশ করা আইন বাতিলের পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল ব্রিটিশ সংসদের।
যে কারণগুলি আমেরিকান জাতীয়তাবাদের জন্ম দেয় সেগুলি বিভিন্ন প্রকার, যেমন, ভৌগোলিক, রাজনৈতিক, মানসিক, অর্থনৈতিক ও ধর্মীয়। মনস্তাত্বিকভাবে কলোনিতে বসবাসকারী মানুষদের মধ্যে একরকম একত্বতাবোধ তৈরি হয়। যদিও তাঁরা বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে বিভিন্ন সময়ে এসেছিল, মাতৃভূমি থেকে অনেক দূরে বাস করা, একসাথে বিরূপ প্রকৃতির বিরূদ্ধে লড়াই, একই গীর্জায় একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা, ইত্যাদির ফলে যে সামাজিক একত্ববোধ তৈরি হয় তার ফলেই জন্ম নেয় আমেরিকান জাতীয়তাবাদের। বেশিরভাগ কলোনিতে বসবাসকারী মানুষ জাতে ইংরেজ হলেও এরা বাপটিস্ট ক্রিশ্চান গোত্রের পিউরিট্যান বা কোয়েকার ছিলেন, এদের ধর্মীয় দৃষ্টিকোণ ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চানদের থেকে আলাদা ছিল। তাঁদের পূর্বপুরুষেরা অভিজাত ব্রিটিশ শ্রেণীর মধ্যে পড়তেন না, তাই তাদের মধ্যে সামন্ততান্ত্রিক আভিজাত্যের অহংবোধ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ ছিলেন, কোনো সামাজিক উচ্চ নিচ বিভাজন ছিল না, তাই এই স্বাধীনচেতা মানুষগুলির একত্ববোধ তাঁদের শহুরে ইংরেজ অভিজাতদের বিরুদ্ধে বিরূপ করে তোলে।
এর পর আসে বৌদ্ধিক নবজাগরন। আমেরিকান মানুষেরা খুব গর্বের সাথে তাঁদের নেটিভ ইংরেজি ব্যবহার করত, শহুরে শুদ্ধ ব্যাকরণের ধার ধারত না। তাঁরা জানত, অভিজাতরা এদের নিচু নজরে দেখেন। এই নেভিট ইংরেজিতে তাঁরা লিখতেন, কথা বলতেন। সমসাময়িক দার্শনিক ও বুদ্ধিজীবী থম্যাস জেফারসন গ্রীক দর্শন ও প্রাচীন গ্রীক-রোমান ইতিহাস থেকে অনুপ্রাণিত হন, তাঁর লেখনী আমেরিকান মানুষদের এক ভিন্ন সংস্কৃতি প্রদান করে। লেখক থমাস পাইনের লেখা The rights of Man শুধু আমেরিকা নয়, সারা বিশ্বজুড়ে অত্যাচারী ঔপনিবেশিক শক্তির চেহারাটা নগ্ন করে দেয়।
এবার রাজনৈতিক জাতীয়তাবাদের দিকে মনোনিবেশে করব। রাজনৈতিক অসোন্তোষের জন্ম নেয় যাকে ইতিহাসে আমরা বলি the seven years war, তার পরে।কানাডা থেকে ফরাসী আক্রমনের ভয় ছিল, তাই আমেরিকাবাসী ইংরেজরা মাথা নত করে নিজের মাতৃভূমির সরকারের দ্বারাই নিপীড়িত হচ্ছিল চুপচাপ। এই যুদ্ধ শেষ হতেই সে ভয়টা কেটে যায়। সাথে সাথে ইংরেজ সরকারের অত্যাচারের মাত্রাটাও যেন বেড়ে ওঠে কয়েকগুন।
ব্রিটিশ সরকার ঠিক করে, এই আমেরিকান উপনিবেশগুলোকে তাঁদের কাঁচামালের উৎস ও ইংল্যান্ডের কলকারখানায় তৈরি পণ্যের বাজার, এই দুইভাবেই ব্যবহার করবে। শুরু হয়ে গেল অর্থনৈতিক শোষন। একগুচ্ছ নেভিগেশন আইন পাশ হল। আমেরিকানদের পায়ে বেড়ি পড়ল।

১. আমেরিকানদের চিনি, কাপড়, পশম, মদ ইত্যাদি অত্যাবশ্যকীয় দ্রব্য ইংল্যান্ডের থেকেই কিনতে হবে। স্বস্তায় পেলেও অন্য জায়গা থেকে কেনা যাবে না, অন্যথায় প্রচুর কর দিতে হবে।

২. আমেরিকানরা কোনো কারখানা খুলতে পারবে না। ফলতঃ স্বনির্ভর হওয়ার রাস্তা বন্ধ।

৩. তাঁদের উৎপাদিত কাঁচামাল যেমন, তামাক, চামড়া, খনিজ ইত্যাদি বেশি দাম পেলেও অন্য জায়গায় বেচতে পারবে না। ব্রিটিশ সরকারকেই বেচতে হবে।

এইভাবে অর্থনৈতিক নিপীড়নের যাঁতাকলে পেশাই হতে থাকে আমেরিকান স্বাধীন চেতনা ও মূল্যবোধ।
তৃতীয় জর্জ ও তার টরি মন্ত্রীসভা এই আর্থিক শোষনে এক ভিন্ন মাত্রা যোগ করে। তারা ঠিক করে the seven years war এর আর্থিক ক্ষতি আমেরিকান মানুষদের অর্থনৈতিক শোষনের মধ্য দিয়েই মেটাবে। ফলে পাশ হয়, writs of assistance act, যাতে-

১. আমেরিকানদের ঘরে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সার্চ করতে পারবে।

২. ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া আমেরিকানরা গুদামের পণ্য মজুদ করতে পারবে না।

এর পর গ্ৰেনভিল্যে মন্ত্রক আরো দুটি দমন পীড়ন মূলক আইন পাশের সিধান্ত নেয়, যা stamp act এবং sugar act নামে পরিচিত। প্রথমটিতে কোনো সম্পত্তি হস্তান্তরের জন্য বা সংবাদপত্রে পাবলিকেশনের জন্য ব্রিটিশ সরকারকে কর দিতে হবে। এতে সরাসরি ক্ষতির মুখে পড়েন আইনজীবি ও সংবাদমাধ্যমের সাথে যুক্ত মানুষ। পরের আইনটিতে আমেরিকানদের কম দামে ফরাসী কলোনি গুলোর থেকে চিনি আমদানির ওপড় নিষেধাজ্ঞা জারি হয়। শুধুমাত্র ইংল্যান্ডের থেকে অধিক মূল্যে চিনি আমদানির ফলে চিনি ও মদের দাম বেড়ে যায়। সাধারন মানুষের নাভিশ্বাস ওঠে।
এই আমেরিকান আইনজীবীদের মধ্যে একাংশ একটি মৌলিক প্রশ্ন তোলেন। কিভাবে ব্রিটিশ সংসদ, যেখানে আমেরিকানদের কোনো প্রতিনিধিত্ব নেই তারা আমেরিকানদের উপড় কর চাপান? জেমস্ ওয়েটিসের একটি ব্যক্তব্য, যা প্রায় একটি স্লোগানে রূপান্তরিত হয়, "No taxation without representation."
ক্রমশ Technicality থেকে একটি বৃহৎ সাংবিধানিক প্রশ্নের জন্ম নেয়। ইংল্যান্ডের রাজার চার্টারে কাউন্সিল নিয়ন্ত্রিত গভর্নর কতৃক শাসনের কথা লেখা ছিল। এমন কোথাও লেখা ছিল না যে ব্রিটিশ সংসদ স্বেচ্ছাচারিতা চালাতে পারবে। বিশেষত যেখানে আমেরিকানদের প্রতিনিধিত্ব নেই।এছাড়াও ব্রিটিশ সংসদ কমন ল এবং ন্যাচারাল ল দ্বারা চালিত হত। ন্যাচারাল ল অনুযায়ী কর প্রতিনিধিত্ব ছাড়া চাপানো যায় না। অথচ এই বিষয়টিকে সম্পূর্ণরুপে লঙ্ঘন করে ব্রিটিশ সরকার। হিসেব বলছে, এই স্ট্যাম্প আইনের ফলে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ইউরো দন্ড দিতে হয় আমেরিকান জনগনকে। আমেরিকানরা বলেন স্বেচ্ছাকৃতভাবেই তাঁরা কর দেবেন, দমনপীড়নের মাধ্যমে নয়।
রকিংঘ্যাম মন্ত্রীসভা বিদ্রোহের আঁচ পেয়ে একটি Declaratory act পাশ করায়, তার মাধ্যমে স্ট্যাম্প আইন কিছু সময়ের জন্য তুলে নেওয়া হয়। ১৭৬৫ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী টাউনশেন্ড সুগার আইনে ব্যাপক কাটছাঁট করেন। আমদানিকৃত প্রতি কিলোগ্রাম চিনিতে মাত্র তিন পেনি করে কর আদায়ের সিধান্ত নেওয়া হয়, যা আমেরিকান কলোনিগুলোর শাসনব্যাবস্থাতেই খরচ হবে। কিন্তু আমেরিকানদের যে মৌলিক প্রশ্ন, যার সঙ্গে তাঁদের আত্মসম্মান জড়িয়ে ছিল, অর্থাৎ প্রতিনিধিত্ব ছাড়া কর আদায় কিভাবে সম্ভব? তা কিন্তু রয়েই যায়। লর্ড অ্যাকশন পরবর্তীতে দাবি করেছিলেন,এই চার পেনি করের জন্য আমেরিকায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়। অর্থাৎ অর্থের চেয়েও আত্মসম্মানের লড়াই ছিল অনেক বেশি।
এমতবস্থায় কিছু আমেরিকান জাতীয়তাবাদী একটি কান্ড করে বসেন। এদের মধ্যে Benjamin, Franklin George Washington মত ব্যক্তিত্বরাও ছিলেন। বোস্টন বন্দরের Dartmouth জাহাজের ডেকের ওপড় রাখা চা ভর্তি পেটি তারা সমুদ্রে ছুড়ে ফেলে দিয়ে প্রতীকি প্রতিবাদ জানান, যা ইতিহাসের পাতায় Boston tea party নামে পরিচিত। এই ঘটনায় ব্রিটিশ সরকারের আঁতে ঘা লাগে। অবিলম্বে বোস্টন বন্দর বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, ম্যাসাচুসেটস্ উপনিবেশের সায়ত্বশাসন বাতিল করা হয় ও চারটি শাস্তিমূলক অর্ডিন্যান্স তাঁদের ওপড় চাপিয়ে দেওয়া হয়। আমেরিকানরা এই চারটি অর্ডিন্যান্সকে অবৈধ ঘোষনা করে ও মানতে অস্বীকার করে।


এরপর জর্জিয়া বাদে বাকি বারেটি উপনিবেশের মেম্বাররা একত্রে ফিলাডেলফিয়াতে সমাবেশ করেন। তাঁরা রাজা তৃতীয় জর্জের কাছে সুবিচারের আবেদন জানান, রাজা তাঁদের দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করেন। এরপর লেনিংটনে ইংরেজ নাবিকেরা আমেরিকানদের ওপড় গুলি চালায়, পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। অবশেষে দ্বিতীয় ও তৃতীয় ফিলাডেলফিয়া কংগ্রেসের পর বিখ্যাত Declaration of independence পাশ হয়। আমেরিকানরা স্বাধীনতার শপথ নেন। থমাস পাইনে তাঁর বিখ্যাত common sense শীর্ষক প্রবন্ধে এই স্বাধীনতা সংগ্রামকে অকুন্ঠ সমর্থন জানান। শুরু হয় আমেরিকার স্বাধীনতার লড়াই। এই যুদ্ধে ইংল্যান্ডের চিরশত্রু ফরাসী সরকার নৌ ও পদাতিক সৈন্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের পূর্ণ সমর্থন জানায়। অবশেষে ১৭৮৩ সালে treaty of Versailles এর মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতার সূর্য ওঠে আমেরিকার দিগন্তে। অত্যাচারী, দাম্ভিক ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয় চিরতরে।

Tuesday, June 30, 2020

তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের পন্ডিত বর্গের ইতিহাস

আত্রেয় পুনর্বসুঃ

প্রাচীন যুগের গান্ধার প্রদেশেরৎ তক্ষশিলার অধ্যাপকরা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। খ্যাতনামা চিকিৎসক আত্রেয় এখানেই চিকিৎসাশাস্ত্রের অধ্যাপনা করতেন। ঐতিহাসিকরা আত্রেয়কে আয়ুর্বেদ চিকিৎসার পথিকৃৎ বলে থাকেন।

খ্রীষ্টপূর্ব ষষ্ঠশতকের চিকিৎসাবিদ্যার এই অধ্যাপকের আসল নাম ছিল আত্রেয় পুনর্বসু। ঋষি অত্রির পুত্র ছিলেন তিনি। ঋষি ভরদ্বাজের শিষ্যদের মধ্যে আত্রেয় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি চিকিৎসাবিদ্যার বহু গ্রন্থ প্রণয়ন করেন। এর মধ্যে ‘আত্রেয় সংহিতার’ নাম বিশেষ উল্লেখযোগ্য। এই গ্রন্থটি পাঁচটি খন্ডের।
আত্রেয় রোগকে দুভাবে ভাগ করেছিলেন। একভাগে আছে আরোগ্য করা যায় এমন সব রোগ আর আরেকভাগে আছে আরোগ্যের অতীত বিভিন্ন ধরণের রোগ।
আরোগ্য সম্ভব এমন সব রোগকেও তিনি দুভাগে ভাগ করেছেন। এর মধ্যে প্রথমভাগে আছে সেইসব রোগ যা সহজেই যাদুর মত নিরাময় করা সম্ভব।
অন্যভাগে আছে সেইসব রোগ যা অত্যন্ত জটিল এবং কদাচিৎ সারানো সম্ভব। রোগীদেরও তিনি রোগের জটিলতা অনুসারে ভাগ করে তাদের চিকিৎসা আদৌ সম্ভব কিনা তা নির্ধারণ করতেন।

তিনিই প্রথম মানুষের বয়স ও স্বভাবের উপর বাতাস, মাটি এবং ঋতুর প্রভাব বর্ণনা করেন এবং তার সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্কের কথা বলেন যা পরবর্তীকালে মহামারী সম্বন্ধীয় রোগের কারণ হিসাবে অনেক চিকিৎসক উল্লেখ করেছেন।

আত্রেয়র আরেকটি বড় কৃতিত্ব হল স্বাদকে মিষ্টি, তেতো, টক, নোন্‌তা, ঝাল ও সংকোচক (astringent) এই ছয় ভাগে বিভক্ত করা এবং মানুষের শরীরের উপর এই স্বাদগুলির প্রত্যেকটির প্রভাব সম্বন্ধে তাঁর গবেষনা ও পর্যবেক্ষণকে প্রতিষ্ঠিত করা।
গরম ও ঠান্ডা পানি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করেছেন তিনি। বিভিন্ন প্রকারের দুধ, আখের রস, ভাতের ফ্যান, বার্লি, তেল, ফল, গুড়, মধু প্রভৃতি জিনিষের ভৌত ও ওষধি ধর্মের বর্ণনা পাওয়া যায় তাঁর লেখায়।

বিভিন্ন ধরণের প্রাণী, পাখি, মাছ ও সাপের মাংসের গুণাগুণ বিশ্লেষণ করে এগুলি খাওয়ার ব্যাপারে একটি নিয়মনীতি তৈরি করেন তিনি। জ্বর, পেটখারাপ, রক্তআমাশা, রক্তস্রাব প্রভৃতি রোগের কারণ ও চিকিৎসা সম্বন্ধে বিস্তারিত আলোচনা পাওয়া গিয়েছে তাঁর লেখায়। বিভিন্ন ধরণের বিষের প্রতিষেধক সম্বন্ধেও অনেক তথ্য পাওয়া গেছে তাঁর রচনায়।

এইসব কারণে অনেক বিজ্ঞানের আয়ুর্বেদ চিকিৎসার মূলভিত্তি ‘ত্রিদোষ ভাবনা’ বৈদিকযুগ থেকে চালু থাকলেও, আত্রেয়ই প্রথম এই ভাবনাকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন ও বিভিন্ন রোগের চিকিৎসায় তার প্রয়োগ করেন। চরক সংহিতায় উল্লিখিত বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি ও তার চিকিৎসায় বিভিন্ন ঔষধের ব্যবহারের একটি বড় অংশের দান আত্রেয়র।

আত্রেয়র চিকিৎসা পদ্ধতির কথা তাঁর শিষ্যরা বিশদভাবে আলোচনা করেছেন। তাঁর শিষ্য অগ্নিবেশ রচিত ‘অগ্নিবেশ তন্ত্র’ কে অবলম্বন করেই চরক ও দৃঢ়বল ‘চরক সংহিতা’ রচনা করেন। আত্রেয়র আরও দুই শিষ্য ভেল ও হারীত রচিত ‘ভেল সংহিতা’ ও ‘হারীত সংহিতা’ অতি মূল্যবান প্রাচীন চিকিৎসা গ্রন্থ। ঐ সময়ের বিশিষ্ট চিকিৎসক জতুকর্ণ, পরাশর ও ক্ষরপাণিও ছিলেন আত্রেয়র শিষ্য।


জীবকঃ গৌতম বুদ্ধের চিকিৎসক

জীবক এমনই এক মহামানব যিনি ছিলেন গৌতম বুদ্ধের চিকিৎসক। তার নাম – জীবক কোমার ভচ্চ (খ্রীঃ পূঃ ৫৬৬ – ৪৮৬) । বুদ্ধকে কয়েকবার তিনি দুরারোগ্য ব্যাধি থেকে সারিয়ে তোলেন। কথিত আছে, একবার গৌতম বুদ্ধের চিকিৎসায় জীবক তাঁকে কোন ওষুধ সেবন করতে না দিয়ে, শ্বেত পদ্মের মধ্যে ওষুধ রেখে তার ঘ্রাণের সাহায্যে তাঁকে সারিয়ে তোলেন।

জীবক মগধের রাজা বিম্বিসারের সভায় রাজবৈদ্য নিযুক্ত হন। তাঁর চিকিৎসায় রাজা বিম্বিসার অনেক সময় অনেক কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভ করেন। অবন্তীর রাজা প্রসেনজিৎ ও জীবকের চিকিৎসায় রোগমুক্ত হয়েছিলেন।

জীবককে বুদ্ধ এতটাই গুরুত্ব দিতেন যে তিনি তাঁর অনুগামীদের মধ্যে জীবককে প্রধান অনুগামী বলে ঘোষনা করেছিলেন। এছাড়া জীবকের কথা শুনে বুদ্ধ তাঁর অনুগামী সন্ন্যাসীদের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম করার নির্দ্দেশ দিয়েছিলেন।

জীবকের জন্ম ও বেড়ে ওঠা নিয়ে একটি গল্প আছে। তখনকার মগধের রাজধানী রাজগৃহের সভাসদ ছিলেন শালাবতি। জীবক ছিলেন এই শালাবতির পুত্র। জন্মের পর তাঁকে ফেলে দেওয়া হয়েছিল এক আবর্জনার স্তুপে। কিন্তু তাঁকে জীবিত দেখে পথচারীরা মগধের রাজা বিম্বিসারের পুত্র রাজকুমার অভয়কে খবর দেন। তিনিই এই শিশুটিকে নিয়ে গিয়ে মানুষ করেন এবং ‘জীবক’ নাম দেন।

বড় হলে চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা অর্জনের জন্য জীবক সেই সময়ের আয়ুর্বেদ শিক্ষার পীঠস্থান তক্ষশিলায় যান। সেখানে তিনি ছিলেন সাত বছর। তক্ষশিলায় জীবক গুরু হিসাবে পেয়েছিলেন আত্রেয়কে। ভেষজ বিদ্যায় জীবকের গভীর ও ব্যাপক জ্ঞানের পরিচয় পাওয়া যায় জাতকের একটি গল্পে।

শিক্ষা শেষ করার পর তক্ষশীলার এক বিখ্যাত আচার্য জীবক ও অন্যান্য শিষ্যদের প্রত্যেককে তক্ষশীলার চারিদিকে এক যোজনের (১২ মাইল) মধ্যে নির্গুন কোন উদ্ভিদ বা গুল্ম পাওয়া যায় কি না তা অনুসন্ধান করতে বলেন। অন্যান্য শিষ্যরা প্রত্যেকেই একাধিক নির্গুণ উদ্ভিদ সংগ্রহ করে আনলেও, অনেক চেষ্টার পরেও খালি হাতে ফেরেন জীবক। এর থেকে ভেষজের প্রয়োগ ও ভেষজের গুণ সম্পর্কে জীবকের জ্ঞানের গভীরতা আচার্য বুঝতে পারেন এবং জীবকের শিক্ষা সম্পূর্ণ হয়েছে বলে ঘোষণা করেন।

তক্ষশিলার চিকিৎসা বিদ্যার অধ্যাপক আত্রেয় যে চিকিৎসা পদ্ধতির পত্তন করেন তা হল কায় চিকিৎসা (সাধারণ চিকিৎসাবিদ্যা)জীবক আত্রেয়র শিষ্য হওয়া সত্ত্বেও কায় চিকিৎসার সঙ্গে সঙ্গে শল্য চিকিৎসাতেও অসাধারণ কৃতিত্বের সাক্ষর রাখেন। কথিত আছে বহুবার তিনি মাথার করোটি কেটে ক্ষতস্থান থেকে ক্রিমি বের করে রোগীর শিরঃপীড়া দূর করেন।

রাজগৃহে একবার এক ধনীর স্ত্রীর উদরে অস্ত্রোপচার করে অন্ত্রগুলি তিনি বের করেন এবং তার মধ্যে যে গ্রন্থিগুলি জড়িয়ে গিয়েছিল সেগুলিকে ছাড়িয়ে আবার সঠিক স্থানে সংস্থাপন করেন।
তক্ষশিলা থেকে ফেরার পথে তিনি শুনতে পান যে এক ধনী ব্যক্তির স্ত্রী সাত বছর ধরে এক কঠিন মাথা ব্যাথায় কষ্ট পাচ্ছেন। জীবক কয়েক ধরণের গাছের মূল ও পাতা ঘিয়ের মধ্যে ফুটিয়ে সেও ওষুষ রোগিনীর নাকের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে তাঁর মাথা ব্যাথার উপশম করেন।খুশী হয়ে তাঁর স্বামী জীবককে ১৬০০০ স্বর্ণমুদ্রা দান করেন।

তক্ষশিলা থেকে ফিরে মগধে অবস্থানকালে জীবকের চিকিৎসার খ্যাতি সে সময়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। বৈশালী, বারাণসী, সাকেত, উজ্জয়িণী থেকেও রোগীরা মগধে আসতো জীবকের কাছে চিকিৎসার জন্য।
মস্তিষ্কের অস্ত্রোপচারে জীবক ছিলেন সিদ্ধহস্ত। ভোজরাজার মস্তিষ্কে অস্ত্রোপচার করে তাঁকে রোগমুক্ত করেছিলেন জীবক। স্নায়ুতন্ত্রের উপর শল্য চিকিৎসায় যে সব চিকিৎসকরা পথিকৃৎ ছিলেন, জীবক ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

শিশুরোগের চিকিৎসায় জীবক ছিলেন সে সময়ে অদ্বিতীয়। তাঁর রচিত ‘কাশ্যপ সংহিতা’য় বিবিধ শিশুরোগ ও তার প্রতিকারের বিধান উল্লেখ করা আছে। রচিত ‘কাশ্যপ সংহিতা’ চিকিৎসাবিদ্যার এক বিরাট গ্রন্থ। এই গ্রন্থে ন-টি অধ্যায় আছে। (১) সূত্রস্থান, (২) নিদানস্থান, (৩) বিমানস্থান, (৪) শারীরস্থান, (৫) ইন্দ্রিয়স্থান, (৬) চিকিৎসাস্থান, (৭) সিদ্ধিস্থান, (৮) কল্পস্থান ও (৯) খিলস্থান।


চরক( কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক)

২০০ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করা চরক চিকিৎসা শাস্ত্রে তক্ষশীলার আরেক বিস্ময়কর অবদান। যোগ সাধনা চর্চার জন্য অনেকে আবার তাকে চরক মুনি বা ঋষি হিসাবে ডেকে থাকেন। তাঁর অনেক অনুসারী ছিল। ছিলেন তিনি বিখ্যাত হয়ে আছেন ভেষজ চিকিৎসা শাস্ত্র “চরক সংহিতা” রচনা করে।

আয়ুর্বেদ চিকিৎসাকে এই বই এনে দিয়েছে বৈপ্লবিক ছোঁয়া। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে প্রথম প্রামাণ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হয় এই “চরক সংহিতা”এই গ্রন্থে তিনি ৫০০ ঔষধের বর্ননা লিপি বদ্ধ করেছেন।চরক-সংহিতায় মতে “তাকেই বলে ভেষজ যাতে হয় আরোগ্য”।

চরক ও সুশ্রম্নত সংহিতায় উল্লেখ আছে কাঁচা আমলকির রসের সাথে ২/১ কোয়া রসুন বাটা খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ঘটার সম্ভাবনাও একেবারে শুন্যের কোঠায়।
আধুনা বিশ্বে চিকিৎসা শাস্ত্রে যে অংগপ্রতিস্থাপন বা প্লাস্টিক সার্জারি হচ্ছে তার জনক এই মহান চরক।




চাণক্য (অর্থনীতিবিদ)।

চাণক্য (খ্রিস্টপূর্ব ৩৭০- খ্রিস্টপূর্ব ২৮৩ ) প্রকৃতপক্ষে তিনি প্রাচীন তক্ষশীলা বিহারের অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞানের অধ্যক্ষ ছিলেন। মৌর্য রাজবংশের প্রথম রাজা চন্দ্র গুপ্তের মৌর্য তার সাহায্য নিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। খ্রিষ্টপূর্ব ৩২২ থেকে খ্রিস্টপূর্ব ২৯৮ সাল পর্যন্ত চন্দ্র গুপ্ত রাজ্য শাসন করেন তিনি চন্দ্র গুপ্ত ও পরবর্তীতে তার ছেলে বিন্দুসারের প্রধানমন্ত্রী ও রাজ উপদেষ্টা ছিলেন।

চাণক্য সম্বন্ধে খুব সামান্যই ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, অধিকাংশ উৎসে ঐতিহাসিকতার তুলনায় কল্প কথা স্থান করে নিয়েছে। থমাস ট্রটমান চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্য্যের সম্পর্ক নিয়ে চারটি উৎস চিহ্নিত করেছেন।এগুলি হল সিংহলী বৌদ্ধ গ্রন্থ মহাবংশ ও তার পালি টীকা বংসট্ঠপ্পকাসিনি, হেমচন্দ্র রচিত জৈন গ্রন্থ পরিশিষ্টপর্ব, সোমদেব রচিত কথাসরিৎসাগর ও ক্ষেমেন্দ্র রচিত বৃহৎকথামঞ্জরী নামক দুইটি কাশ্মীরি গ্রন্থ এবং বিশাখদত্ত রচিত সংস্কৃত নাটক মুদ্রারাক্ষস।

এই বিজ্ঞ ও প্রতিভাধর ব্রাহ্মণের জন্ম সেকালের তক্ষশীলার ‘চানকা’ গ্রামে খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে , যা থেকে তার অপর নাম ‘চানক্য এর উদ্ভব । বিষ্ণু গুপ্ত নামেও পরিচিত ছিলেন তিনি। কারণ এ নামটিই দিয়েছিলেন তার বাবা মা। এছাড়া তার ছদ্মনাম ‘কৌটিল্য’, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ ‘অর্থশাস্ত্র’ এ গ্রহণ করেছেন।তিনি ‘কূটিলা গোত্র’ থেকে উদ্ভূত ছিলেন, অতএব তা টিকিয়ে রাখার জন্যে তিনি ‘কৌটিল্য’ ছদ্মনাম গ্রহণ করেছিলেন।

প্রথম জীবনঃ
প্রাচীন ভারতীয় পন্ডিত, দার্শনিক, ও রাজউপদেষ্টা কৌটিল্য বা বিষ্ণু গুপ্ত ( খ্রি: ৩৭১-২৮৩)। তিনি চানক্য নামে অধিক পরিচিত। তার জন্ম নিয়ে রয়েছে মতান্তর। কারো মতে তার জন্ম পাকিস্তানের পান্জাব প্রদেশপর তক্ষষশীলায়। আবার কারো মতে কৌটিল্য বা চাণক্যের জন্ম চনক নামে একটি গ্রামে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।তার জন্মস্থান সম্বন্ধে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে।বৌদ্ধ গ্রন্থ মহাবংশটীকা অনুসারে, তক্ষশীলায় তার জন্ম হয়।জৈন পুঁথি অদ্বিধন চিন্তামণি চানোক্যকে দ্রমিলা নামে অভিহিত করা হয়েছে, যার অর্থ তিনি দক্ষিণ ভারতের অধিবাসী ছিলেন।হেমচন্দ্র রচিত পরিশিষ্টপর্ব গ্রন্থানুসারে, চাণক্য চণক নামক গ্রামে চণিন নামক এক ব্রাহ্মণ ও তার পত্নী চণেশ্বরীর গৃহে জন্মগ্রহণ করেন।অন্য উৎস মতে, চণক তার পিতার নাম ছিল।

চন্দ্র গুপ্তের সাম্রাজ্যের বিস্তৃতিঃ
তার অসাধারণ কৃতিত্ব ছিল প্রচণ্ড শক্তিশালী নন্দ বংশের শাসন উৎখাত করে সম্রাট অশোকের পিতামহ চন্দ্র গুপ্ত মৌর্যকে ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করা।চন্দ্র গুপ্ত মগধের পাটালিপুত্রকে তার রাজ্যের রাজধানীতে পরিণত করেন। পাটালিপুত্র বর্তমান বিহারে অবস্থিত।।চন্দ্র গুপ্তের দরবারে গ্রিক দূত মেগাস্থিনিস তার ‘ইন্ডিকা’ গ্রন্থে লিখেছেন তার সময়কালে সমগ্র রাজ্য জুড়ে শান্তি বিরাজমান ছিল, প্রজাদের প্রতি তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং রাজ্য বিকশিত হয়েছিল সমৃদ্ধিতে।কথিত আছে নন্দ বংশের সর্বশেষ রাজা চাণক্যকে অপমান করেছিলেন। চাণক্য এই অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করেন। এদিকে তরুণ চন্দ্র গুপ্ত, যিনি নন্দ রাজার সামরিক কর্মকর্তা ছিলেন, তিনিও ষড়যন্ত্র করছিলেন সিংহাসন দখলের। তার ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং জীবন বাঁচাতে তাকে পালাতে হয়। চন্দ্র গুপ্ত যখন বিন্ধানের জঙ্গলে পলাতক ও নির্বাসিত জীবন যাপন করছিলেন তখন ঘটনাচক্রে চাণক্যের সাথে তার সাক্ষাত হয়। চন্দ্র গুপ্ত তার জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য চাণক্যকে তার গুরু, উপদেষ্টা ও মন্ত্রণাদাতা হিসেবে মেনে নেন। পরবর্তীতে তিনি চন্দ্র গুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হন।আলেকজান্ডারের আকস্মিক মৃত্যুতে গ্রিক শাসনের বিরুদ্ধে পাঞ্জাবে বিদ্রোহের সূচনা হয় এবং এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে চন্দ্র গুপ্ত গ্রিক বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করেন ও পাঞ্জাবকে নিজ শাসনাধীনে আনেন। পরে চন্দ্র গুপ্ত একে একে পশ্চিম ভারতের সকল রাজ্য বিজয় করে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাম্মক সংস্কৃত নাটকে নন্দ সাম্রাজ্য পতনে চাণক্যের ভূমিকা বর্ণিত রয়েছে। এই গ্রন্থানুসারে, হিমালয়ের একটি পার্বত্য রাজ্যের অধীশ্বর পর্বতেশ্বরের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য্যের রাজনৈতিক পরামর্শদাতা চাণক্য কূটনৈতিক মিত্রতা স্থাপন করে নন্দ সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু এই সময়, পর্বতেশ্বরকে বিষপ্রয়োগে হত্যা করা হলে মলয়কেতু তার স্থানে সিংহাসনে আরোহণ করেন। নন্দ সাম্রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাক্ষসের সঙ্গে মিলিত ভাবে মলয়কেতু নন্দ সাম্রাজ্যের অধিকৃত এলাকা দাবি করেন। শেষ নন্দ সম্রাট ধননন্দের হত্যার প্রতিশোধ নিতে মলয়কেতুর সহায়তায় রাক্ষস রাজধানী আক্রমণ করে চন্দ্রগুপ্ত মৌর্য্যকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিস্থিতিতে চাণক্য যেন তেন প্রকারে রাক্ষসকে চন্দ্রগুপ্ত মৌর্য্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাতে চেয়েছিলেন। রাক্ষসের প্রতীক মুদ্রাটি হস্তগত করে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য্যকে উদ্দেশ্য করে একটি নকল চিঠি প্রস্তুত করেন। এই চিঠিতে রাক্ষসের মুদ্রার ছাপ (সীলমোহর) দিয়ে লেখা হয় যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য্যের শিবিরে যোগ দিতে ইচ্ছুক। চাণক্য প্রথমেই মলয়কেতুর নিকট এই চিঠির বিষয়ে বার্তা পাঠালে তাতে বিশ্বাস করে মলয়কেতু রাক্ষসের সঙ্গত্যাগ করেন। এই ভাবে চাণক্য রাক্ষসকে তার সঙ্গীদের থেকে দূরে সরিয়ে দেন। পরবর্তী কৌশল হিসেবে তিনি রাক্ষসের বন্ধু চন্দনদাসের মৃত্যুদণ্ড দিলে রাক্ষস তাকে বাঁচাতে, আত্মসমর্পণে ও চন্দ্রগুপ্ত মৌর্য্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বাধ্য হন।

বিন্দুসারের সঙ্গে সম্পর্কঃ
জৈন প্রবাদানুসারে, চন্দ্রগুপ্ত মৌর্য্যের উপদেষ্টা চাণক্য শত্রু দ্বারা বিষপ্রয়োগে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে শারীরিক প্রতিষেধক তৈরী করার উদ্দেশ্যে প্রতিদিন চন্দ্রগুপ্ত মৌর্য্যকে তার অজান্তে অল্প মাত্রায় বিষ পান করাতেন। একদিন চন্দ্রগুপ্ত মৌর্য্য তার বিষযুক্ত খাবার অন্তঃসত্ত্বা দুর্ধরার সঙ্গে ভাগ করে খেলে, দুর্ধরার মৃত্যু হয়। তার সন্তানকে বাঁচাতে চাণক্য সদ্যমৃত দুর্ধরার পেট কেটে তাকে বের করে আনলে বিন্দুসারের জন্ম হয়। পরবর্তীকালে বিন্দুসার মৌর্য্য সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করলে চাণক্য তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হেমচন্দ্রের পরিশিষ্টপর্ব অনুসারে, বিন্দুসারের একজন মন্ত্রী সুবন্ধু চাণক্যকে অপছন্দ করতেন। তিনি বিন্দুসারকে জানান যে তার মাতা দুর্ধরার মৃত্যুর জন্য চাণক্য দায়ী ছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে বিন্দুসার প্রচণ্ড ক্রুদ্ধ হলে বৃদ্ধ চাণক্য জৈন আচার সল্লেখনা বা স্বেচ্ছা-উপবাস করে দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময় চাণক্য যে তার মাতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন না, তা অনুসন্ধান করে বিন্দুসার জানতে পেরে নিজের ভুল বুঝতে পারেন এবং সুবন্ধুকে চাণক্যের নিকট পাঠান যাতে, চাণক্য তার মৃত্যু সঙ্কল্প ত্যাগ করেন। কিন্তু সুযোগসন্ধানী সুবন্ধু এই সময় চাণক্যকে আগুনে পুড়িয়ে হত্যা করেন।




চাণক্যের অর্থশাস্ত্রঃ
চাণক্যের বিরাট সাহিত্য কর্ম ‘অর্থশাস্ত্র’, যার শব্দগত অর্থ ‘পৃথিবীতে সাধারণ কল্যাণ বিষয়ক বিবরণী।’ এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে কিভাবে একজন শাসককে তার প্রজাদের নিরাপত্তা, কল্যাণ ও জীবন মান উন্নত করার জন্যে কাজ করবেন এবং কিভাবে আরও ভূখণ্ড ও মূল্যবান সম্পদ নিজ সাম্রাজ্যভুক্ত করতে হবে। চাণক্য উপমহাদেশে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম প্রবক্তা এবং তার কিছু নীতি বিশ্বজনীনভাবে প্রযোজ্য।হাজার বছরের অধিক সময়ের ব্যবধানেও সেগুলো গুরুত্ব হারিয়ে ফেলেনি।

চাণক্য তার কালোত্তীর্ণ গ্রন্থ ‘অর্থশাস্ত্রে’ রাজাকে পরামর্শ দিয়েছেন, “যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত।”
অর্থনৈতিক দুর্নীতি সর্বকালেই ছিল এবং চাণক্যের যুগেও তা নতুন কোন বিষয় ছিল না। সে কারণে তিনি লিখেছেন, “সকল উদ্যোগ নির্ভর করে অর্থের ওপর। সেজন্যে সবচেয়ে অধিক মনোযোগ দেয়া উচিত খাজাঞ্চিখানার দিকে। তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে।

চাণক্য তার নীতিকথায় বলেছেন, “বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী – এসব গ্রহণ করা সঙ্গত।”
“মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত।”
“যারা পরিশ্রমী, তাদের জন্যে কোনকিছু হাসিল করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোন ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোন শত্রু নেই।”
“মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন।”

গ্রিক দার্শনিক সক্রেটিসের মতোই চাণক্যের চেহারাও সুন্দর বা আকর্ষণীয় ছিলনা এবং দৈহিক গড়নও ছিল আকর্ষণহীন। দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি, যদিও সক্রেটিসের মতোই পণ্ডিত ও দার্শনিক ছিলেন। সক্রেটিস বিশ্বাস করতেন যে, “দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।” অন্যদিকে চাণক্য ছিলেন দক্ষ পরিকল্পনাবিদ। সিদ্ধান্তে তিনি ছিলেন অটল এবং অর্থহীন আবেগের কোন মূল্য ছিল না তার কাছে। নিজস্ব পরিকল্পনা উদ্ভাবন ও তা বাস্তবায়নে তিনি ছিলেন কঠোর।


পাণিনিঃ

পাণিনি প্রখ্যাত সংস্কৃত ব্যাকরণ রচয়িতা। তিনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।পানিনি সম্পর্কে বলতে গেলে সাধারন ভাবে বলা যায় – আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি তার উতস সংস্কৃত ভাষার ব্যাকরনবিদ এই বিদ্যান ।

পাণিনির জন্মকাল সম্পর্কে মতভেদ আছে। এই সকল মতভেদ অনুসারে ধরা যায়, খ্রিষ্টপূর্ব ৮০০-৪০০ অব্দের মধ্যে পাণিনি জন্মগ্রহণ করেছিলেন। গান্ধার রাজ্যের শালাতুর (বর্তমান লাহোরের নিকটবর্তী একটি স্থান) নামক পল্লীকে তাঁর জন্মগ্রহণ জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়। জন্মস্থানের নামে তাঁকে অনেক সময় ‘শালতুরীয়’ নামে অভিহিত করা হয়েছে।

পণি বা পাণিন্‌ একটি গোত্র নাম। সংস্কৃত সাহিত্যে পণি নামে একটি গোষ্ঠীর নাম পাওয়া যায়। ধারণা করা হয়, তিনি ফিনিসীয় জাতিগোষ্ঠীর লোকেরা একসময় ভারত মহাসাগরের উপকূলে বসতি স্থাপন করেছিল। এদেরকে পণি, ফিনিকিয়, পিউনিক ইত্যাদি নামে অভিহিত করা হতো।

পাণিনির পিতা ছিলেন ফিনিকিয় বা পণি গোষ্ঠীর মানুষ। তাঁর নাম ছিল শলঙ্ক। এই কারণে অনেক সময় তাঁকে শলাঙ্কি বলা হয়। পাণিনির মা ইলেন দক্ষ জাতির কন্যা। অনেকের মতে পাণিনির মায়ের নাম ছিল দাক্ষী। এই সূত্রে অনেকে ক্ষেত্রে তাঁকে দাক্ষীপুত্র বা দাক্ষেয় নামে অভিহিত করা হয়ে থাকে। পাণিনি পারিবারিক সূত্রে বেদোত্তর সনাতন পৌরাণিক ধর্মে বিশ্বাসী ছিলেন। মূলত তিনি ছিলেন অহিগলমালার (শিব) উপাসক। সেইজন্য তাঁকে আহিক বলা হয়েছে।




তাঁর শিক্ষকের নাম ছিল উপবৎস। তাঁর রচিত ব্যাকরণের নাম– অষ্টাধ্যায়ী। কথিত আছে, মহাদেবের ঢাকের শব্দে চৌদ্দটি ধ্বনি উৎপন্ন হয়। এই ধ্বনি অনুসারে তিনি শব্দসূত্র তৈরি করেন। একে বলা হয়েছে শিবসূত্রজাল অথবা মাহেশ্বর সূত্র। মূলত এই সূত্রগুলি পাণিনির ব্যাকরণের চাবিকাঠি। শিবসূত্রের প্রত্যেকটির নাম সংজ্ঞা বা সংজ্ঞাসূত্র। এই ১৪টি শিবসূত্র হলো—
১. অ ই উ ণ্
২. ঋ ৯ ক্
৩. এ ও ঙ্
৪. ঐ ঔ চ্
৫. হ য ৱ র ট্
৬. ল ণ্
৭. ঞ্ ম ঙ্ ণ ন ম্ ৮. ঝ ভ ঞ
৯. ঘ ঢ ধ ষ্
১০. জ ব গ ড দ শ্
১১. খ র্ফ ছ ঠ থ চ ট ত ৱ্
১২. ক প য্
১৩. শ ষ স র্
১৪. হ ল্ ।
মনে রাখার সুবিধার জন্য পাণিনি এই সূত্রগুলোকে আরও সংক্ষিপ্ত করে নাম দিয়েছিলেন প্রত্যাহার (সংক্ষেপিত) সূত্র। এক্ষেত্রে প্রতিটি সূত্রের প্রথম ও শেষ বর্ণ যুক্ত করে সংক্ষিপ্ত বা প্রত্যাহার সূত্র হয়েছিল।
প্রত্যহার সূত্র তৈরির বিধি
১. শিবসূত্রের বিচারে প্রত্যাহার সূত্র তৈরি হয়েছে।
২. প্রতিটি প্রত্যাহারের নামকরণ করা হয়েছে শিবসূত্রের প্রথম ও শেষ বর্ণ দ্বারা। যেমন— প্রথম শিবসূত্রটি হলো — অ ই উ ণ্ । এক্ষেত্রে প্রত্যাহরটির নাম হবে অণ্।
৩. ব্যবহারিক ক্ষেত্রে শেষ ব্যঞ্জনবর্ণটি ইৎ হবে, অর্থাৎ অগ্রাহ্য হবে। যেমন প্রথম চারটি শিবসূত্র হলো—
১. অ ই উ ণ্
২. ঋ ৯ ক্
৩. এ ও ঙ্
৪. ঐ ঔ চ্
এই চারটি শিবসূত্রের মিলিত সূত্র প্রত্যাহর হবে অচ্ । এর শেষ বর্ণ চ্ বাদ দিলে পাওয়া যাবে— অ ই উ ণ্ ঋ ৯ এ ও ঐ ঔ। এই বর্ণগুলোই হবে সংস্কৃত ভাষার স্বরধ্বনি। অর্থাৎ অচ্ প্রত্যাহর সূত্র দ্বারা স্বরধ্বনির সংখ্যা পাওয়া গেল। লক্ষ্যণীয় বিষয় যে এই সূত্রে দীর্ঘ, হ্রস্ব, প্লুত স্বরধ্বনির উল্লেখ নাই।

একই ভাবে ৫ম শিবসূত্র থেকে ১৪শ শিবসূত্র থেকে পাওয়া যায় প্রত্যাহার সূত্র হল্। এর অর্থ হলো সমস্ত ব্যঞ্জনবর্ণ। পাণিনি ব্যাকরণে প্রত্যাহার সূত্র মোট ৪৩টি। তাঁর সমগ্র রচনাটি আটটি অধ্যায়ে বিভাজিত এই সূত্রে এই গ্রন্থের নামকরণ করা হয়েছে- অষ্টাধ্যয়ী। এই ব্যাকরণের অন্যতম ভাষ্যকার ছিলেন পতঞ্জলি।

পাণিণি সংস্কৃত ভাষার সমন্বিত ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। সংস্কৃত ছিল তৎকালীন সময়ে ভারতীয় আর্যদের ধর্ম ও সাহিত্যের ধ্রুপদী ভাষা । পাণিণিকে একাধারে সংস্কৃত ভাষার জনক ও প্রতিষ্ঠাতার মর্যাদা দেওয়া হয়। অনেকেই আধুনিক ইউরোপীয় ভাষাবিজ্ঞানের জনক ফার্দিনান্দ সাসুরের ওপর পাণিণির প্রভাব লক্ষ করেছেন । আরেক কীর্তিমান ভাষাবিদ নোয়াম চমস্কি তাঁর গবেষণায় পাণিণির ঋন সরাসরি স্বীকার করেছেন।

পঞ্চতন্ত্র মতে, তিনি সিংহের আক্রমণে মৃত্যুবরণ করেছিলেন।



কাশ্মীরে প্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী ধর্মকীর্তি কর্তৃক ১৬৬৩ সালে প্রতিলিপিকৃত পাণিনির সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের উপর ভিত্তি করে বার্চ গাছের ছালে লিখিত পাণ্ডুলিপি।
কাশ্মীরে প্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী ধর্মকীর্তি কর্তৃক ১৬৬৩ সালে প্রতিলিপিকৃত পাণিনির সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের উপর ভিত্তি করে বার্চ গাছের ছালে লিখিত পাণ্ডুলিপি।


'অচিন্ত্যভেদাভেদ' পদের কতিপয় যৌক্তিক অসঙ্গতি বিংশ শতাব্দীর অদ্বৈত বেদান্তের দৃষ্টিকোণ থেকে একটি পর্যালোচনা

  ভূমিকা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কেন্দ্রীয় মতবাদ হলো 'অচিন্ত্যভেদাভেদ'। শ্রীচৈতন্যের ভাবধারা থেকে উদ্ভূত এই দার্শনিক অবস্থানটি ঈশ্...

Popular Posts